#তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা

 এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন দোয়া কবুল না হওয়ার অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।

রাত ২/৩ টা তাহাজ্জুদ এর উত্তম সময়ে উঠে মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে ভালো সুন্দর পবিত্র জামাটি পরিধান করুন,
হালাল সুগন্ধি ব্যবহার করে নিজেকে উত্তমরুপে সাজিয়ে নিন,
এই সাজ অন্য কারো জন্য নয় শুধুই মহান সৃষ্টিকর্তা রব এর জন্য।
জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ুন।
নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান রবকে ডাকুন,
যিনি আপনার প্রার্থনা শোনার জন্য আপনার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন,
ধৈর্য্যধারণ করে, প্রশান্তচিত্তে নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকুন...
সেই রব আপনার দোয়া কবুল করবেন না তো কার দোয়া কবুল করবেন?
আপনার ডাক শুনবেন না তো কার ডাক শুনবেন?
আপনি আর সেই ব্যক্তি কি এক হবেন যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর আপনি অশ্রুবর্ষণ করে মহান রবের কাছাকাছি চলে গিয়েছেন,
নিশ্চয়ই না?
আপনি আল্লাহর রহমতের ছাঁয়ার নিচে আর সে অনেক অনেক দূরে।
আপনার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে
অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন ইনশাআল্লাহ।
وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ – الاسراء.
“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন ‎‎আপনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে।
আশা করা ‎যায় আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে ‎প্রতিষ্ঠিত করবেন।
(সূরা ইসরা:৭৯)
আপনার দোয়া কবুল হয় না?
আপনার দুঃখ মোচন হয় না?
আপনার বিপদ আরো বেড়েই চলছে? ওই নিয়মে ডাকতে থাকুন যদি ডাকার মতো তাঁকে ডাকতে পারেন তবে অবশ্যই আপনার দোয়া কবুল হতে ১মিনিটও লাগবে না।
আল্লাহ তায়ালা বলেন,
"আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি
তখন তাকে এতটুকুই বলি যে
''হয়ে যাও''
সুতরাং তা হয়ে যায়!!
[ সূরা আন'নহল: 40 ]
পৃথিবীতে এমন কেউ কি আছে যে আল্লাহর কাছে সীমাবদ্ধতা রেখে প্রয়োজনীয় কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তা দেয়নি?
হুম, হুবহু সেই জিনিসটি হয়তো দেননি তবে যেভাবেই হোক তার থেকে অনেক গুণ উত্তম কিছু দিয়েছেন,
পরবর্তীতে প্রার্থনাকারী অবশ্যই তা টের পেয়েছেন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের উত্তম ইবাদত করার তৌফিক দান করুন
এবং নেক দোয়া গুলো কবুল করুন, আমীন।🤲


Comments

Post a Comment